Header Ads Widget

Responsive Advertisement

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড-এ নিয়োগ বিজ্ঞপ্তি: বিভিন্ন পদে চাকরির সুযোগ

ছবিটি বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহীত
 

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড-এ নিয়োগ বিজ্ঞপ্তি: বিভিন্ন পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক | পকেট নিউজ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তাদের পান্থপথস্থ শপিং কমপ্লেক্সের জন্য জরুরি ভিত্তিতে দক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত টেকনিক্যাল এবং সিকিউরিটি বিভাগে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ ও পদসংখ্যা:

১. পাম্প অপারেটর: ০২ জন (অষ্টম শ্রেণি পাশ, ৩ বছরের অভিজ্ঞতা)।

 ২. জুনিয়র টেকনিশিয়ান ও অপারেটর (এসি): ০৩ জন (অষ্টম শ্রেণি পাশ, ২-৩ বছরের অভিজ্ঞতা)। 

৩. জুনিয়র অপারেটর (লিফট): ০২ জন (অষ্টম শ্রেণি পাশ, ১ বছরের অভিজ্ঞতা)। 

৪. সিনিয়র ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান: ০১ জন (অষ্টম শ্রেণি পাশ, ৫ বছরের অভিজ্ঞতা)। 

৫. টেকনিশিয়ান: ০১ জন (অষ্টম শ্রেণি পাশ, ৩ বছরের অভিজ্ঞতা)। 

৬. গার্ডেনার: ০৬ জন (পঞ্চম শ্রেণি পাশ, ২ বছরের অভিজ্ঞতা)।

 ৭. সিকিউরিটি গার্ড: ২৮ জন (এসএসসি পাশ)। 

৮. ফায়ারম্যান: ১৮ জন (এসএসসি পাশ)।


শারীরিক যোগ্যতা (সিকিউরিটি গার্ড ও ফায়ারম্যান):

  • পুরুষ: উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, বয়স ১৮ থেকে ৩৩ বছর।

  • মহিলা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বয়স ১৮ থেকে ৩৩ বছর।

অন্যান্য সুযোগ-সুবিধা:

যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন ও ভাতার পাশাপাশি কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা ৬ সপ্তাহের প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া দায়িত্ব পালনকালীন মানসম্মত পোশাক ও আবাসন সুবিধাও প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদনপত্র নিচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: মানব সম্পদ বিভাগ, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড, ৩ নং তেজতুরী বাজার পশ্চিম, পান্থপথ, তেজগাঁও, ঢাকা-১২১৫।

বিশেষ দ্রষ্টব্য: আবেদনের খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। যারা আগে বসুন্ধরা গ্রুপে কাজ করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ