সংগ্রহীত


এসকেএস ফাউণ্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ২০৫ পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক | পকেট নিউজ



 জাতীয় পর্যায়ের স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউণ্ডেশন তাদের ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা:

১. এরিয়া ম্যানেজার (০৫ জন)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে মাস্টার্স/সম্মান।

অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ৫টি শাখা পরিচালনায় ৩-৫ বছরের অভিজ্ঞতা। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

বেতন: শিক্ষানবিশকালে ৪২,৫০০/- এবং স্থায়ীকরণে ৪৭,৬২৫/- টাকা (সাথে অন্যান্য ভাতা)।

২. ফিল্ড অফিসার (৫০ জন)

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি।

  • অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও মোটরসাইকেল চালনায় দক্ষতা।

  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

  • বেতন: শিক্ষানবিশকালে ২২,৫০০/- এবং স্থায়ীকরণে ৩০,৩৬০/- টাকা (সাথে অন্যান্য ভাতা)।

৩. অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার (৫০ জন)

  • যোগ্যতা: নূন্যতম স্নাতক (ডিগ্রী)/সম্মান।

  • অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ১-২ বছরের অভিজ্ঞতা ও মোটরসাইকেল চালনায় দক্ষতা।

  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

  • বেতন: শিক্ষানবিশকালে ২০,৫০০/- এবং স্থায়ীকরণে ২৯,২৩৫/- টাকা (সাথে অন্যান্য ভাতা)।

৪. ট্রেইনি ফিল্ড স্টাফ (১০০ জন)

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স/স্নাতক (ডিগ্রী)/সম্মান। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা ও মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।

  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

  • সম্মানী: প্রশিক্ষণকালীন ১০,০০০/- টাকা। সফলভাবে প্রশিক্ষণ শেষে স্থায়ীকরণ করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা:

সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল ভাতা, জ্বালানি ভাতা, দূরত্ব ভাতা, পিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা এবং উৎসব ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বরসহ), ০২ কপি রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি আগামী ১০ মে ২০২৬ তারিখের মধ্যে নিচের ঠিকানায় ডাক/কুরিয়ার বা সরাসরি পৌঁছাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

এসকেএস ফাউণ্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা - ৫৭০০।

অথবা ইমেইল করুন: hr@sks-bd.org

বিশেষ দ্রষ্টব্য: আবেদনের খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.sks-bd.org/index.php/career


উৎস: দৈনিক প্রথম আলো