📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সাইন্টিস্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সংগ্রহীত 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সাইন্টিস্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ সময় ১২ মে

নিজস্ব প্রতিবেদক | পকেট নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস’-এর শূন্য পদ পূরণের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১টি স্থায়ী ‘সাইন্টিস্ট’ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে।


নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য:

  • পদের নাম: সাইন্টিস্ট (১টি পদ)।

  • বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী) এবং বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদি।

  • শিক্ষাগত যোগ্যতা:

    • প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে।

    • ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry) অথবা মেটেরিয়াল সায়েন্স (Material Science) সহ সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

    • শিক্ষা জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

  • অতিরিক্ত যোগ্যতা: নন-লিনিয়ার অপটিক্স (Non-Linear Optics) এবং লেজার বিষয়ে গবেষণার অভিজ্ঞতা ও মানসম্মত জার্নালে প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি (Ph.D) ডিগ্রিধারীদেরও বিশেষ অগ্রাধিকার দেওয়া হতে পারে।

  • কম্পিউটার দক্ষতা: সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ পরিচালনায় দক্ষ হতে হবে।

  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর (অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে একটি শর্ত শিথিলযোগ্য)।


আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্থ দরখাস্ত জমা দিতে হবে।

আবেদনপত্র আগামী ১২ মে ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট পৌঁছাতে হবে। কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ