📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জন ‘ডাটা এন্ট্রি অপারেটর’ নিয়োগ

 


আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জন ‘ডাটা এন্ট্রি অপারেটর’ নিয়োগ: আবেদনের সুযোগ ১৪ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | পকেট নিউজ,০৯মে ২০২৬

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তাদের ব্যাংকের শূন্য পদ পূরণের লক্ষে জনবল নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে মোট ৩০০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬)

  • পদ সংখ্যা: ৩০০টি (তিনশত)

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)

সংগৃহীত ছবি

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে: ১. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা। ৩. কম্পিউটার টাইপিংয়ে মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। ৪. প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে: ১. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা। ৩. কম্পিউটার টাইপিংয়ে মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। ৪. প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।


বয়সসীমা

০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://avub.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদন শুরু: ২৪ এপ্রিল ২০২৬, সকাল ১০.০০ টা।

  • আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৬, বিকাল ৫.০০ টা।

পরীক্ষার ফি ও জমা দেওয়ার পদ্ধতি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

  • আবেদন ফি: ১০০ টাকা।

  • টেলিটক সার্ভিস চার্জ: ১২ টাকা।

  • সর্বমোট: ১১২ (একশত বারো) টাকা।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে (ডাকযোগে বা সরাসরি) আবেদন গ্রহণ করা হবে না।

  • লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রার্থীর মোবাইলে SMS এবং ব্যাংকের ওয়েবসাইট (https://ansarvdpbank.portal.gov.bd) এর মাধ্যমে জানানো হবে।

  • আবেদন করার সময় ৩০০ x ৩০০ পিক্সেল ছবি এবং ৩০০ x ৮০ পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

বিস্তারিত নিয়মাবলী এবং আবেদনের নির্দেশিকা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগ প্রত্যাশীদের আবেদনের শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ