Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বকাপে খেলা দেখলেই মিলবে ৬১ লাখ টাকা! সুযোগ দিচ্ছে ফক্স স্পোর্টস

 




বিশ্বকাপে খেলা দেখলেই মিলবে ৬১ লাখ টাকা! সুযোগ দিচ্ছে ফক্স স্পোর্টস

নিজস্ব প্রতিবেদক |পকেট নিউজ 

বিশ্বকাপ ফুটবল মানেই গ্যালারিতে বসে খেলা দেখার উন্মাদনা, আর সেই সঙ্গে যাতায়াত, টিকিট এবং থাকা-খাওয়ার পেছনে মোটা অঙ্কের খরচ। টিকিটের আকাশচুম্বী দামের কারণে সাধারণ সমর্থকদের জন্য এবারের বিশ্বকাপের হিসাব মেলানো যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেখানে এক অভাবনীয় সুযোগ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ফক্স স্পোর্টস। গ্যালারিতে টাকা খরচ করে নয়, বরং ঘরে (বা কাচঘেরা কিউবে) বসে খেলা দেখলেই মিলবে মোটা অঙ্কের পারিশ্রমিক!

কাজের ধরন ও পারিশ্রমিক

চাকরিবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইনডিড’-এর সঙ্গে যৌথভাবে ফক্স স্পোর্টস এবারের বিশ্বকাপের জন্য খুঁজছে একজন ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ বা ‘বিশ্বকাপের প্রধান দর্শক’। নির্বাচিত ব্যক্তির কাজ হবে স্রেফ বিশ্বকাপের ১০৪টি ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আর এই কাজের বিনিময়ে তাকে পারিশ্রমিক দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা। প্রতিষ্ঠানটি এটিকে এই গ্রীষ্মের ‘সেরা চাকরি’ হিসেবে অভিহিত করেছে।

যেখানে বসে দেখতে হবে খেলা

নির্বাচিত ফুটবল ভক্তকে সাধারণ কোনো কক্ষে নয়, বরং নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে তৈরি একটি কাচঘেরা ঘরে (গ্লাস কিউব) বসে খেলা উপভোগ করতে হবে। টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা হাজার হাজার পর্যটক ও পথচারীর সামনে তিনি প্রতিটি ম্যাচ দেখবেন।

দায়িত্বসমূহ

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চাকরির জন্য নির্বাচিত ব্যক্তিকে কেবল খেলা দেখলেই চলবে না, পালনের করতে হবে কিছু বিশেষ দায়িত্ব:

  • অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্ত দেখতে হবে।

  • খেলা দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নিয়মিত কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে।

  • টাইমস স্কয়ারের ওই কাচঘেরা ঘর থেকে প্রতিটি ম্যাচকে একটি ‘লাইভ ওয়াচ পার্টি’ বা সরাসরি উৎসবে রূপান্তর করতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও ঘোষণা

আগ্রহী ফুটবল ভক্তরা ‘ইনডিড’-এর মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই সুযোগ পাবেন কেবল একজন ‘পাগলাটে ভক্ত’, যিনি এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে শতভাগ প্রস্তুত। আগামী ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যে বেসবল ম্যাচ চলাকালীন বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে বিশ্বকাপের মেগা আসর। ইতিহাসের প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে ফুটবলের সবথেকে বড় আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ