📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

কথা রাখলেন তামিম: ৭ জুন বিসিবি নির্বাচন, ঘোষিত হলো পূর্ণাঙ্গ তফসিল

 

কথা রাখলেন তামিম: ৭ জুন বিসিবি নির্বাচন, ঘোষিত হলো পূর্ণাঙ্গ তফসিল

কথা রাখলেন তামিম: ৭ জুন বিসিবি নির্বাচন, ঘোষিত হলো পূর্ণাঙ্গ তফসিল

স্পোর্টস ডেস্ক, পকেট নিউজ | ১৬ মে, ২০২৬

বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ই তামিম ইকবাল প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্ধারিত তিন মাস সময়ের আগেই পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করবেন। নিজের দেওয়া সেই কথা রাখলেন তিনি। দায়িত্ব নেওয়ার ঠিক দুই মাসের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু প্রতীক্ষিত নির্বাচন। আগামী ৭ জুন মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামের বোর্ডরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

আজ (১৬ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়।

এক নজরে বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি (তফসিল):

নির্বাচনী কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল রাখতে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ধাপে ধাপে এই সময়সূচি নির্ধারণ করেছে:

তারিখ ও সময়নির্বাচনী কার্যক্রম
১৬ মে (আজ)কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন।
১৭ মে (বিকেল ৪:০০টা)খসড়া ভোটার তালিকা প্রকাশ।
১৮ মেখসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ।
১৯ মে (বিকেল ৫:০০টা)আপত্তির ওপর শুনানি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
২০ ও ২১ মে (সকাল ১০:০০ - বিকেল ৪:০০)মনোনয়ন পত্র বিতরণ।
২১ ও ২২ মে (বেলা ১১:০০ - বিকেল ৫:০০)মনোনয়ন পত্র দাখিল/জমা।
২৩ মেমনোনয়ন পত্র বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ।
২৪ মেআপিল গ্রহণ ও শুনানি।
২৫ মেমনোনয়ন পত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং পোস্টাল/ই-ব্যালটের জন্য আবেদন।
১ জুন থেকে ৬ জুনঈদুল আজহার বিরতি শেষে পোস্টাল/ই-ব্যালট পাঠানোর কার্যক্রম।
৭ জুন (বেলা ১:০০টা)রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল/ই-ব্যালট পৌঁছানোর শেষ সময়।
৭ জুন (সকাল ১০:০০ - বিকেল ৪:০০)মিরপুর বিসিবি কার্যালয়ে সরাসরি ভোট গ্রহণ।
৭ জুন (সন্ধ্যা ৬:০০টা)নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ