📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||-ক্রিকেট--অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ৯ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস। ------ || ------ 📢 ‘মুসলিম ন্যাটো’ নাকি নতুন নিরাপত্তা কাঠামো? মক্কা চুক্তিতে বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ।

অবসর ভেঙে বিশ্বকাপের জার্মানির গোলপোস্টে নয়্যার

 

অবসর ভেঙে বিশ্বকাপের জার্মানির গোলপোস্টে নয়্যার: কোচ নাগলসমানের আস্থার বড় পরীক্ষা

অবসর ভেঙে বিশ্বকাপের জার্মানির গোলপোস্টে নয়্যার: কোচ নাগলসমানের আস্থার বড় পরীক্ষা

স্পোর্টস ডেস্ক, পকেট নিউজ | ২১ মে, ২০২৬

দীর্ঘ দুই বছর আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ম্যানুয়েল নয়্যার আবারও ফিরছেন বিশ্বকাপের মঞ্চে। ৪০ বছর বয়সী এই কিংবদন্তি গোলকিপারকে নিয়েই আসন্ন বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমান। শুধু দলেই নয়, অভিজ্ঞতার ওপর আস্থা রেখে নয়্যারকেই এক নম্বর গোলকিপার হিসেবে ঘোষণা করেছেন জার্মান কোচ।

কেন ফিরলেন নয়্যার?

২০১৪ বিশ্বকাপ জয়ের সাক্ষী ম্যানুয়েল নয়্যার ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অভিজ্ঞতার অভাব পূরণে নাগলসমান আবারও তাঁর দ্বারস্থ হয়েছেন। আজ ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেন, "মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর গোলকিপার হিসেবেই পরিকল্পনা করছি।"

নয়্যার দলের একমাত্র ২০১৪ বিশ্বকাপজয়ী সদস্য হলেও অধিনায়কের আর্মব্যান্ড থাকছেন ইয়োশুয়া কিমিখের হাতে।

 জার্মানির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

  • গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

  • ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

  • মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

  • ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

দলের চমক ও অনুপস্থিতি

এবারের দলে লিরয় সানে, কাই হাভার্টজ এবং জামাল মুসিয়ালার মতো তারকারা জায়গা ধরে রেখেছেন। প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছেন বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্ল। অন্যদিকে, চোটের কারণে স্কোয়াডে নেই বার্সেলোনা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও সার্জ নাবরি। নিয়মিত খেলা সত্ত্বেও জায়গা পাননি নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখ।

বিশ্বকাপের চ্যালেঞ্জ

গত দুটি বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার গ্রুপ ‘সি’-তে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডরকে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

বয়স আর ফর্মের পরীক্ষায় ম্যানুয়েল নয়্যার ও তাঁর তরুণ সতীর্থরা কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচের আপডেট, খেলার খবর ও বিশ্লেষণের জন্য চোখ রাখুন ‘পকেট নিউজ’-এ। পকেট নিউজ — হাতের মুঠোয় সকল খবর। www.pocketnews.online

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ