📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি: ২৬টি পদে আবেদনের সুযোগ

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি: ২৬টি পদে আবেদনের সুযোগ
 

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি: ২৬টি পদে আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ১৩ মে ২০২৬

বাংলাদেশ ব্যাংক তাদের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের অধীনে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী বাংলাদেশী স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে মোট ২৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পদের সংখ্যা কম বা বেশি হতে পারে।

বেতন স্কেল নিযুক্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেডে বেতন পাবেন। বেতন স্কেল হলো: ৯৩০০-২২৪৯০ টাকা এবং এর সাথে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ ২০২৬
সংগৃহীত ছবি 


শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি 

১. স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 

২. কম্পিউটার বা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ০৬ মাস মেয়াদী ডিপ্লোমা বা শর্ট কোর্স সম্পন্ন থাকতে হবে (কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তিতে স্নাতকধারীদের জন্য এটি প্রয়োজন নেই)। 

৩. এসএসসিতে এবং এইচএসসিতে জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ, ২.০০ থেকে ৩.০০-এর কম হলে দ্বিতীয় বিভাগ এবং ১.০০ থেকে ২.০০-এর কম হলে তৃতীয় বিভাগ হিসেবে গণ্য হবে।

বয়সসীমা ০১/০১/২০২৬ তারিখে সকল সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ২১ হতে ৩২ বছর হতে হবে। বয়স এর কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন ফি ও পদ্ধতি আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ২০০/- (দুইশত) টাকা প্রদান করতে হবে। আবেদন ফি প্রধানের সময় 'Bangla QR' মাধ্যম ব্যবহার করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদনপত্র দাখিলের শেষ তারিখ: ২১ জুন ২০২৬, রাত ১১:৫৯ টা।

  • ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশন করার শেষ তারিখ: ২৪ জুন ২০২৬, রাত ১১:৫৯ টা।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট  এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।


নিয়মিত সকল খবরের আপডেট পেতে পকেট নিউজ এর সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ