উত্তরা ব্যাংক পিএলসি-তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করা যাবে ১৭ মে পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ৮ মে, ২০২৬
দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসি (Uttara Bank PLC) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি 'অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল)' এবং 'অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)' পদে তরুণ ও উদ্যমী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে।
১. অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল):
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর (Master's) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী সমন্বিত সম্মান ডিগ্রি থাকতে হবে।
শিক্ষা জীবনের যেকোনো একটি পরীক্ষায় ১ম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
কোনো স্তরেই ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।
২. অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ):
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক (Bachelor/Honours) ডিগ্রি।
শিক্ষা জীবনে অন্তত একটি পরীক্ষায় ২য় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
বয়সসীমা:
৩১ মে, ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ব্যাংকের বর্তমান চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও প্রবেশন পিরিয়ড:
নির্বাচিত প্রার্থীদের ১ বছরের প্রবেশন/প্রশিক্ষণ পিরিয়ডে থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল): প্রশিক্ষণকালীন মাসিক সাকুল্যে বেতন ২৮,০০০/- টাকা। সফলভাবে প্রশিক্ষণ শেষে বেতন স্কেল হবে ১৫,০০০ - ৪৫,৫০০/- টাকা (অন্যান্য ভাতাসহ)।
অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ): প্রশিক্ষণকালীন মাসিক সাকুল্যে বেতন ২৬,০০০/- টাকা। সফলভাবে প্রশিক্ষণ শেষে বেতন স্কেল হবে ১৪,০০০ - ৪০,৩৫০/- টাকা (অন্যান্য ভাতাসহ)।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের উত্তরা ব্যাংক পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট (
অন্যান্য শর্তাবলী:
প্রার্থীদের অবশ্যই কম্পিউটার জ্ঞান (Computer Literacy) থাকতে হবে।
একই প্রার্থী কেবল একটি পদের (জেনারেল অথবা ক্যাশ) জন্য আবেদন করতে পারবেন।
আবেদনপত্রের হার্ডকপি বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের এমসিকিউ (MCQ) পরীক্ষার জন্য ডাকা হবে, যার তথ্য এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।


0 মন্তব্যসমূহ