রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’: শেষ পর্বেই দর্শকদের জন্য ৯২ মিনিটের উপহার
বিনোদন ডেস্ক, পকেট নিউজ | ৮ মে, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার শেষ হলো ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। ৫২তম পর্বের মাধ্যমে দর্শকদের বিদায় জানিয়েছে মোস্তফা কামাল রাজের এই স্বপ্নের প্রজেক্ট। তবে শেষ বেলায় দর্শকদের জন্য বড় চমক হিসেবে সমাপনী পর্বটির দৈর্ঘ্য রাখা হয়েছে ৯২ মিনিট।
আজ শুক্রবার বেলা ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এই মেগা পর্বটি। সাধারণত সিরিজের প্রতিটি পর্ব ২৫-২৮ মিনিটের হলেও, দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতেই এই বিশেষ আয়োজন।
জনপ্রিয়তার তুঙ্গে ‘এটা আমাদেরই গল্প’
২০২৫ সালের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু করেছিল ধারাবাহিকটি। পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হলেও বাংলাদেশের নিজস্ব পারিবারিক আবহ ও সংস্কৃতিকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। প্রকাশের একদিনের মধ্যেই কোটি ভিউ পাওয়ার মতো বিরল রেকর্ড গড়েছে নাটকটি।
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আবেগঘন কণ্ঠে বলেন, ‘এটি আমার স্বপ্নের একটি কাজ ছিল। দর্শকেরা চরিত্রগুলোকে নিজেদের পরিবারের অংশ ভেবেছেন—একজন নির্মাতার কাছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।’

0 মন্তব্যসমূহ