📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি: ৩১টি পদে আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ১৩ মে ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি ক্যাটাগরিতে মোট ৩১ জন প্রকৃত বাংলাদেশী নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম, সংখ্যা ও বেতন স্কেল

বিজ্ঞপ্তি অনুযায়ী পদের বিবরণ নিচে দেওয়া হলো: 

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৬টি পদ। (বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-)

 ২. ক্যাশিয়ার: ০১টি পদ। (বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-) 

৩. ক্যাটালগার: ০১টি পদ। (বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-)

 ৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৩টি পদ। (বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-) 

৫. অফিস সহায়াক: ১০টি পদ। (বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-)

সংগৃহীত ছবি 

শিক্ষাগত যোগ্যতা

পদভেদে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। অফিস সহায়ক পদের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যান্য পদের জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাসের পাশাপাশি কম্পিউটার চালনায় নির্দিষ্ট গতি ও দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

০১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইটের (https://fid.teletalk.com.bd) মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময়সূচি নিম্নরূপ:

  • আবেদন শুরু: ১৪ মে ২০২৬, সকাল ১০:০০ টা।

  • আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৬, বিকেল ০৪:০০ টা।

আবেদন ফি

১ হতে ৪ নম্বর ক্রমিকের পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা এবং ৫ নম্বর ক্রমিকের পদের (অফিস সহায়ক) জন্য মোট ৫৬/- টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য এবং পরবর্তী আপডেট জানতে নিয়মিত বিভাগীয় ওয়েবসাইট (www.fid.gov.bd) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ