সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ১ মে থেকে
নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ১৪ থেকে ১৭ তম গ্রেডের ৫টি ভিন্ন পদে মোট ১৩টি স্থায়ী শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম ও যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদের বিবরণ নিচে তুলে ধরা হলো:
উচ্চমান সহকারী (গ্রেড-১৪): পদ সংখ্যা ২টি। যোগ্যতার জন্য স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতাসহ টাইপিং গতি থাকতে হবে।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): পদ সংখ্যা ১টি। স্নাতক ডিগ্রিসহ সাঁট লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে নির্দিষ্ট গতি থাকতে হবে।
সার্ভেয়ার কাম ড্রাফটসম্যান (গ্রেড-১৪): পদ সংখ্যা ৪টি। অনুমোদিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা-ইন-সার্ভে সনদ থাকতে হবে।
এমএল ওভারশিয়ার (গ্রেড-১৭): পদ সংখ্যা ৩টি। এসএসসি পাস এবং অন্তত ৬ মাসের সার্ভে বা আমিনশিপ কোর্স সম্পন্ন হতে হবে।
চেইনম্যান (গ্রেড-১৭): পদ সংখ্যা ৩টি। এসএসসি পাস এবং ৬ মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্স থাকতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে:
আবেদন শুরুর তারিখ ও সময়: ০১ মে ২০২৬, রাত ১২:০০ টা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ২০ মে ২০২৬, রাত ১২:০০ টা।
আবেদন প্রক্রিয়া ও ফি
আবেদনকারীরা
https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারবেন।আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইউজার আইডি ব্যবহার করে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।
- সংগৃহীত
সাধারণ শর্তাবলী
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চমান সহকারী ও সাঁটমুদ্রাক্ষরিক পদে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.dmlc.gov.bd-তে পাওয়া যাবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন। শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদের হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ