Header Ads Widget

Responsive Advertisement

এনএপিডি-তে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচী ঘোষণা


 

এনএপিডি-তে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ০৭ মে, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) ৪টি ক্যাটাগরির পদের জন্য নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। আজ ৭ মে ২০২৬ তারিখে এনএপিডির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ হাসান তারিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসাবরক্ষক কাম-কোষাধ্যক্ষ, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং বার্তাবাহক পদে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

পদের নাম ও পরীক্ষার বিস্তারিত সময়সূচী:

১. হিসাবরক্ষক কাম-কোষাধ্যক্ষ:

  • মৌখিক পরীক্ষা: ১১ মে ২০২৬ (সোমবার), সকাল ১০:০০ টা।

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর:

  • ব্যবহারিক পরীক্ষা: ০৯ মে ২০২৬ (শনিবার), দুপুর ১২:০০ টা।

  • মৌখিক পরীক্ষা: ১১ মে ২০২৬ (সোমবার), দুপুর ১২:০০ টা।

৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক:

  • ব্যবহারিক পরীক্ষা: ০৯ মে ২০২৬ (শনিবার), দুপুর ০২:০০ টা।

  • মৌখিক পরীক্ষা: ১১ মে ২০২৬ (সোমবার), দুপুর ০২:০০ টা।

৪. বার্তাবাহক:

  • মৌখিক পরীক্ষা: ১১ মে ২০২৬ (সোমবার), বিকাল ০৪:০০ টা।

সংগৃহীত ছবি 


স্থান ও যোগাযোগ:

পরীক্ষাগুলো এনএপিডি-র কার্যালয় ৩/এ, নীলক্ষেত, ঢাকা-১২০৫ ঠিকানায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীরা একাডেমির অফিশিয়াল ওয়েবসাইট www.napd.gov.bd ভিজিট করতে পারেন অথবা সরাসরি ০২-২২৩৩৬৫৩৫১ নম্বরে যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের উক্ত সময়ে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পকেট নিউজ - হাতের মুঠোয় সকল খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ