আইসিসির মাসসেরার লড়াইয়ে টাইগার পেসার নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক, পকেট নিউজ ঢাকা | ৮ মে, ২০২৬
বাইশ গজে গতির ঝড় তুলে বিশ্বমঞ্চে নিজের জাত চেনাচ্ছেন বাংলাদেশের নতুন পেস সেনসেশন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত সিরিজে আগুনে বোলিংয়ের পুরস্কার হিসেবে এবার আইসিসির মাসসেরা (এপ্রিল মাস) ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন এই তরুণ তুর্কি।
আজ শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে নাহিদ রানার সঙ্গে লড়াইয়ে আছেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।
গতির ঝড়ে কিউই বধ
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাহিদ রানা ছিলেন অপ্রতিরোধ্য। তিন ম্যাচের সিরিজে মাত্র ১৬.৭৫ গড়ে তিনি শিকার করেছেন ৮টি উইকেট। তার বোলিং ইকোনমি রেট ছিল মাত্র ৪.৪৬। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে ৩২ রানে ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইন-আপকে একাই ধসিয়ে দেন তিনি। প্রথম ও তৃতীয় ম্যাচে নেন যথাক্রমে ১ ও ২ উইকেট। মূলত তার দুর্দান্ত পারফরম্যান্সেই নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ, যার ফলে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
প্রতিদ্বন্দ্বিতায় যারা আছেন
নাহিদ রানার মাসসেরা হওয়ার পথে অন্য দুই প্রতিযোগীও ফর্মে আছেন:
জাতিন্দর সিং (ওমান): ওমান দলের অধিনায়ক ও ওপেনার জাতিন্দর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ–২ এ দুর্দান্ত খেলছেন। পাঁচ ওয়ানডেতে ৫৩.২০ গড়ে তিনি করেছেন ২৬৬ রান। নেপালের বিপক্ষে ৯৬ বলে তার ১৩০ রানের বিধ্বংসী ইনিংসটি ওমানের ক্রিকেটে অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হচ্ছে।
অজয় কুমার (সংযুক্ত আরব আমিরাত): আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই চমক দেখাচ্ছেন এই তরুণ বোলার। প্রথম দুই ওয়ানডেতেই তিনি নিয়েছেন ৯টি উইকেট। নেপালের বিপক্ষে ৩ উইকেট এবং ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে মাসসেরার দৌড়ে শামিল হয়েছেন তিনি।
সফল প্রকার মুভি ড্রামা সিরিজ একসাথে
কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই ফ্রি দেখুন

0 মন্তব্যসমূহ