পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ৯ মে, ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) ১১ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়।
পদের নাম ও উত্তীর্ণের সংখ্যা
প্রকাশিত ফলাফল অনুযায়ী ৬টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪১ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে। পদভিত্তিক উত্তীর্ণের সংখ্যা নিচে দেওয়া হলো:
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০৫ জন।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১০ জন।
হিসাব সহকারী: ০৫ জন।
ডাটা এন্ট্রি অপারেটর: ০৬ জন।
ফটোকপি অপারেটর: ০৫ জন।
অফিস সহায়ক: ১০ জন।
মৌখিক পরীক্ষার সময়সূচি
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের কার্যালয়ে (অফিস সময় চলাকালীন) অনুষ্ঠিত হবে।
সকল প্রকার মুভি ড্রামা সিরিজ একসাথে
কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই ফ্রি দেখুন
প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
১. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং প্রবেশপত্র সাথে আনতে হবে।
২. কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় প্রামাণিক দলিল দাখিল করতে হবে।
৩. মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪. নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
ফলাফলের বিস্তারিত তালিকা এবং রোল নম্বরসমূহ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dpdt.gov.bd)-এ পাওয়া যাবে।


0 মন্তব্যসমূহ