Header Ads Widget

Responsive Advertisement
📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 হরমুজে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে আইএমওর অভিযান শুরু ------ || ------ 📢 বিশ্বকাপ ফুটবল (শেষ ৩২) ব্রাজিল বনাম জাপান — রাত ১১:০০টা, জার্মানি বনাম প্যারাগুয়ে — রাত ২:৩০টা, নেদারল্যান্ডস বনাম মরক্কো — আগামীকাল সকাল ৭:০০টা, সম্প্রচার: বিটিভি, টি স্পোর্টস ও সময়।টিভি। টেস্ট ক্রিকেট-- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (হারারে টেস্ট, ২য় দিন) — বেলা ১:৩০টা, সম্প্রচার: নাগরিক টিভি। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (ট্রেন্ট ব্রিজ টেস্ট, ৫ম দিন) — বিকেল ৪:০০টা, সম্প্রচার: সনি স্পোর্টস ২। ------ || ------ 📢 ঢাকায় অপরাধের লাগাম টানতে হিমশিম প্রশাসন, সক্রিয় ১১৭ অপরাধী চক্র; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ

শাকিরার কণ্ঠে বিশ্বকাপ মাতাবে ‘দাই দাই’: গানের আয় যাবে শিশুদের শিক্ষার তহবিলে

 

শাকিরার কণ্ঠে বিশ্বকাপ মাতাবে ‘দাই দাই’: গানের আয় যাবে শিশুদের শিক্ষার তহবিলে

শাকিরার কণ্ঠে বিশ্বকাপ মাতাবে ‘দাই দাই’: গানের আয় যাবে শিশুদের শিক্ষার তহবিলে

ক্রীড়া প্রতিবেদক, পকেট নিউজ | ১৫ মে ২০২৬

বিশ্বকাপ ফুটবল মানেই গ্যালারিভরা উন্মাদনা আর নতুন কোনো সুরের মূর্ছনা। ফুটবল বিশ্বকাপের সবচেয়ে পরিচিত মুখ কলম্বিয়ান পপ কুইন শাকিরা আবারও ফিরলেন বিশ্বকাপের অফিশিয়াল থিম সং নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুক্রবার বড় সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’

শাকিরা ও বুর্না বয়ের যুগলবন্দী

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত এই গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান সেনসেশন বুর্না বয়। ৩ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানটিতে লাতিন ছন্দ আর আফ্রিকান বিটের এক অনন্য সংমিশ্রণ দেখা গেছে। এক সপ্তাহ আগে টিজার প্রকাশের পর থেকেই গানটি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল।

রয়্যালটির ১০ কোটি ডলার যাবে শিশুদের শিক্ষায়

এই গানটি কেবল বিনোদনের জন্য নয়, এর পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। ফিফা জানিয়েছে, ‘দাই দাই’ গান থেকে পাওয়া সমস্ত রয়্যালটি জমা হবে তাদের ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’। টুর্নামেন্ট শেষে এই গান থেকে অন্তত ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এই বিশাল অর্থ বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং ফুটবলের প্রসারে ব্যয় করা হবে।

ফাইনালের মঞ্চে ম্যাডোনা ও বিটিএস

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের বৃহত্তম এই আসর। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। ফিফা আরও একটি বড় চমক দিয়েছে; নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফ টাইমে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গ্রুপ বিটিএস

বিশ্বকাপে শাকিরার ইতিহাস

শাকিরার সাথে বিশ্বকাপের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করা ছাড়াও ২০১০ সালের অবিস্মরণীয় থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে তিনি ফুটবল বিশ্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। এবার ‘দাই দাই’ গানের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বকাপের ‘লাকি চার্ম’ বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ