Header Ads Widget

Responsive Advertisement
📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 হরমুজে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে আইএমওর অভিযান শুরু ------ || ------ 📢 বিশ্বকাপ ফুটবল-- মিসর–ইরান — সকাল ৯টা, নিউজিল্যান্ড–বেলজিয়াম — সকাল ৯টা, পানামা–ইংল্যান্ড — রাত ৩টা, ক্রোয়েশিয়া–ঘানা — রাত ৩টা, কলম্বিয়া–পর্তুগাল — আগামীকাল ভোর ৫:৩০ মিনিট, ডিআর কঙ্গো–উজবেকিস্তান — আগামীকাল ভোর ৫:৩০ মিনিট, সম্প্রচার: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি। ------ || ------ 📢 ঢাকায় অপরাধের লাগাম টানতে হিমশিম প্রশাসন, সক্রিয় ১১৭ অপরাধী চক্র; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ

ঈদুল আজহার টিকিট যুদ্ধ: ১ ঘণ্টায় শেষ পশ্চিমাঞ্চলের ১৫ হাজার

 

ঈদুল আজহার টিকিট যুদ্ধ: ১ ঘণ্টায় শেষ পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট, এক মিনিটেই হিট ৬০ লাখ!

ঈদুল আজহার টিকিট যুদ্ধ: ১ ঘণ্টায় শেষ পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট, এক মিনিটেই হিট ৬০ লাখ!

নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ১৩ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে বিক্রির প্রথম দিনেই দেখা গেছে টিকিটের আকাশচুম্বী চাহিদা। আজ বুধবার (১৩ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই নির্ধারিত প্রায় সব টিকিট শেষ হয়ে গেছে।

প্রথম ১৫ মিনিটেই টিকিটের হাহাকার রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ ২৩ মে যাত্রার জন্য পশ্চিমাঞ্চলের ২০টি আন্তনগর ট্রেনে মোট আসন ছিল ১৫ হাজার ২৬৬টি। সকাল ৮টায় বিক্রি শুরু হওয়ার মাত্র ১৫ মিনিটের মাথায় সাড়ে ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে যায়। আর সকাল ৯টার মধ্যে বিক্রি শেষ হয় ১৫ হাজার ৪৩টি টিকিটের। তথ্যমতে, টিকিট কেনার জন্য প্রথম আধা ঘণ্টায় রেলের ওয়েবসাইটে প্রায় ৬০ লাখ বার চেষ্টা বা 'হিট' করা হয়েছে।

পূর্বাঞ্চলের টিকিট যুদ্ধ পশ্চিমাঞ্চলের পর দুপুর ২টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) ২৩টি ট্রেনের টিকিট বিক্রি। এসব ট্রেনের জন্য বরাদ্দ রয়েছে ১৫ হাজার ৯৭৪টি আসন। রেল কর্মকর্তাদের মতে, পূর্বাঞ্চলের টিকিটের জন্যও ওয়েবসাইটে বিপুল চাপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এসি কামরার টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

টিকিট বিক্রির পরবর্তী সূচি রেলওয়ের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রির তালিকা:

  • ১৪ মে: পাওয়া যাবে ২৪ মে’র টিকিট।

  • ১৫ মে: পাওয়া যাবে ২৫ মে’র টিকিট।

  • ১৬ মে: পাওয়া যাবে ২৬ মে’র টিকিট।

  • ১৭ মে: পাওয়া যাবে ২৭ মে’র টিকিট।

  • ফিরতি যাত্রা: ২১ মে থেকে শুরু হবে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি।

বিশেষ ১০টি ট্রেন ও ক্যাটল স্পেশাল যাত্রীদের সুবিধার্থে এবার ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে:

  • তিস্তা স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ রুট।

  • চাঁদপুর স্পেশাল: চট্টগ্রাম-চাঁদপুর রুট। (এই ট্রেন দুটি ২৫ মে থেকে ঈদের আগের দিন এবং ঈদের পর ৩ দিন চলবে)।

  • পার্বতীপুর স্পেশাল: জয়দেবপুর-পার্বতীপুর রুটে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পর ৩ দিন চলবে।

  • শোলাকিয়া স্পেশাল: ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহের উদ্দেশ্যে ৪টি ট্রেন চলবে।

  • ক্যাটল স্পেশাল: কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে দুটি বিশেষ ট্রেন চলবে।

যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন এবং এই টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না। তবে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

রেলওয়ের সব আপডেট ও ঈদযাত্রার খবর সবার আগে পেতে চোখ রাখুন ‘পকেট নিউজ’-এ। হাতের মুঠোয় সকল খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ