Header Ads Widget

Responsive Advertisement
📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 হরমুজে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে আইএমওর অভিযান শুরু ------ || ------ 📢 বিশ্বকাপ ফুটবল-- দক্ষিণ আফ্রিকা–দক্ষিণ কোরিয়া — সকাল ৭টা, ইকুয়েডর–জার্মানি — রাত ২টা, তিউনিসিয়া–নেদারল্যান্ডস — আগামীকাল ভোর ৫টা, জাপান–সুইডেন — আগামীকাল ভোর ৫টা, সম্প্রচার: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি। ------ || ------ 📢 ঢাকায় অপরাধের লাগাম টানতে হিমশিম প্রশাসন, সক্রিয় ১১৭ অপরাধী চক্র; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ

দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত, আবেদন শুরু ২৮ জুন

দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত, আবেদন শুরু ২৮ জুন


 দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত, আবেদন শুরু ২৮ জুন

(নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ২৫ জুন ২০২৬)

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান কার্যক্রম আবার শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

২৮ জুন থেকে শুরু হবে আবেদন

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলস্থ ভারতীয় ভিসা সেন্টার থেকে একযোগে পর্যটন ভিসা কার্যক্রম পরিচালিত হবে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের আবেদনকারীরা সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

তিনি বলেন, বাংলাদেশে আসার পর থেকেই ভিসা ইস্যুটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময়ও তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভিসা সংক্রান্ত প্রত্যাশার বিষয়টি উপলব্ধি করেছেন।

দীর্ঘ বিরতির অবসান

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন ও পরবর্তী পরিস্থিতির পর ভারত বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। ফলে চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে ভারতগামী হাজারো মানুষ ভোগান্তির মুখে পড়েন।

প্রায় দুই বছর পর পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের দিনেই গুরুত্বপূর্ণ ঘোষণা

দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রথমবারের মতো রাজনীতিবিদ হাইকমিশনার

বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে এই দায়িত্ব দেয়। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

গত ১২ জুন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে বাংলাদেশে আসেন তিনি।

আরও পড়ুন

তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিংয়ের ঐকমত্য

বিস্তারিত পড়ুন এখানে

সম্পর্ক স্বাভাবিক করার বার্তা

বিশ্লেষকদের মতে, পর্যটন ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত শুধু ভ্রমণ নয়, বরং বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সক্রিয় ও জনমুখী করার একটি কূটনৈতিক বার্তাও বহন করছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই সেবা চালু হওয়ার ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন গতি পেতে পারে।

বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের উদ্দেশ্যে প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি ভারত সফর করেন। ফলে নতুন এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

নিয়মিত সকল খবরের আপডেট পেতে পকেট নিউজ এর সাথে থাকুন। পকেট নিউজ — হাতের মুঠোয় সকল খবর। www.pocketnews.online

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ