📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ: উপ-পরিদর্শক পদে ৩২ জন নিয়োগ বিজ্ঞপ্তি

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ: উপ-পরিদর্শক পদে ৩২ জন নিয়োগ বিজ্ঞপ্তি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ: উপ-পরিদর্শক পদে ৩২ জন নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ | ২ জুন, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্বখাতভুক্ত ‘উপ-পরিদর্শক’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিস্তারিত ও যোগ্যতা

  • পদ: উপ-পরিদর্শক (১১তম গ্রেড)।

  • পদসংখ্যা: ৩২টি (বত্রিশটি)।

  • বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

  • অন্যান্য শর্ত: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সুনির্দিষ্ট শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।


সংগৃহীত ছবি 


 আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া

  • আবেদন শুরু: ৩ জুন, ২০২৬, সকাল ১০টা।

  • আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬, বিকাল ৫টা।

  • বয়সসীমা: ১ জুলাই, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

পরীক্ষার ফি

আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে মোট ১৬৮ টাকা (১৫০ টাকা পরীক্ষার ফি ও ১৮ টাকা সার্ভিস চার্জ) জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকারি কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং নিয়োগ সংক্রান্ত যেকোনো পরিবর্তনের ক্ষমতা অধিদপ্তর সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dnc.gov.bd) পাওয়া যাবে।

চাকরি সংক্রান্ত এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন ‘পকেট নিউজ’-এ। পকেট নিউজ — হাতের মুঠোয় সকল খবর। www.pocketnews.online

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ