আজ টিভিতে যা দেখবেন : বিশ্বকাপে মাঠে নামছে আর্জেন্টিনা, শুরু উইম্বলডনের তৃতীয় রাউন্ড
(স্পোর্টস ডেস্ক, পকেট নিউজ | ৩ জুলাই ২০২৬)
ক্রীড়াপ্রেমীদের জন্য শুক্রবার (৩ জুলাই) টেলিভিশনের পর্দায় থাকছে ফুটবল ও টেনিসের বেশ কয়েকটি আকর্ষণীয় আয়োজন। বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২ পর্বে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামীকাল (শনিবার) ভোরে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ কেপ ভার্দে।
এ ছাড়া দিনের শুরুতে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। মধ্যরাতে লড়বে অস্ট্রেলিয়া ও মিসর। শনিবার সকালে অনুষ্ঠিত হবে কলম্বিয়া ও ঘানার ম্যাচ।
অন্যদিকে টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন-এ আজ শুরু হচ্ছে তৃতীয় রাউন্ডের খেলা।
বিশ্বকাপ ফুটবল (শেষ ৩২)
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
সময়: সকাল ৯:০০টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময়অস্ট্রেলিয়া বনাম মিসর
সময়: রাত ১২:০০টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময়আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে
সময়: আগামীকাল (৪ জুলাই) ভোর ৪:০০টা
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময়কলম্বিয়া বনাম ঘানা
সময়: আগামীকাল (৪ জুলাই) সকাল ৭:৩০ মিনিট
সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময়
উইম্বলডন টেনিস
তৃতীয় রাউন্ড
সময়: বিকেল ৪:০০টা থেকে
সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও স্টার স্পোর্টস সিলেক্ট ২
বিশ্বকাপের নকআউট পর্বে টিকে থাকার লড়াই এবং উইম্বলডনের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিলিয়ে ক্রীড়াপ্রেমীদের জন্য দিনটি হতে যাচ্ছে দারুণ উপভোগ্য।
নিয়মিত সকল খবরের আপডেট পেতে পকেট নিউজ এর সাথে থাকুন। পকেট নিউজ — হাতের মুঠোয় সকল খবর। www.pocketnews.online


0 মন্তব্যসমূহ