📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

আমির খানের নববধূ গৌরীর আংটি ঘিরে বলিউডে আলোচনা

মাদাগাস্কারের বিরল রুবি, ৪০ হীরা ও ১৩১ কারিগরের নিখুঁত শিল্প—আমির খানের নববধূ গৌরীর আংটি ঘিরে বলিউডে আলোচনা

মাদাগাস্কারের বিরল রুবি, ৪০ হীরা ও ১৩১ কারিগরের নিখুঁত শিল্প—আমির খানের নববধূ গৌরীর আংটি ঘিরে বলিউডে আলোচনা

বিনোদন ডেস্ক, পকেট নিউজ|৯ জুলাই ২০২৬

বলিউড তারকা আমির খানগৌরী স্প্র্যাট সম্প্রতি ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এড়িয়ে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। তবে বিয়ের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গৌরীর হাতে থাকা ব্যতিক্রমী বিয়ের আংটি, যা বিরল রুবি, হীরা এবং নিখুঁত কারুশিল্পের অনন্য সমন্বয়ে তৈরি।

বিরল রুবিকে ঘিরেই বিশেষত্ব

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গৌরীর আংটিটি আমির খানের বিশেষ উপহার। আন্তর্জাতিক বিলাসবহুল গয়নার ব্র্যান্ড কুইন এটি তৈরি করেছে।

আংটির মূল আকর্ষণ একটি প্রাকৃতিক ক্যাবোশন-কাট রুবি, যা বিশেষভাবে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা হয়েছে। ব্র্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অমিত কুমার জানিয়েছেন, কাঙ্ক্ষিত মান, রঙ ও গুণগত বৈশিষ্ট্যের রুবি খুঁজে পেতে প্রায় তিন মাস সময় লেগেছে।

সাধারণ রুবির তুলনায় ক্যাবোশন-কাট রুবির উপরের অংশ মসৃণ ও গম্বুজাকৃতির হওয়ায় এর স্বাভাবিক সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। রুবিটির নিচে সোনার তৈরি মুকুটসদৃশ বিশেষ কাঠামো পুরো আংটিতে রাজকীয় আবহ তৈরি করেছে।

৪০টি হীরা, ২৫৬ ঘণ্টার নিখুঁত কারুকাজ

রুবির চারপাশে বসানো হয়েছে ৪০টি প্রাকৃতিক হীরা। পাশাপাশি নকশায় ব্যবহার করা হয়েছে আরও কয়েকটি মূল্যবান রত্ন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আংটিটি তৈরিতে ১৩১ জন দক্ষ কারুশিল্পী অংশ নিয়েছেন। পুরো কাজ শেষ করতে সময় লেগেছে ২৫৬ ঘণ্টা। প্রতিটি অংশে সূক্ষ্ম কারুকাজ নিশ্চিত করতে হাতে তৈরি করা হয়েছে আংটিটি।

নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য, এটি কেবল একটি বিয়ের আংটি নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণযোগ্য একটি পারিবারিক ঐতিহ্য হিসেবেও এটি বিবেচিত।

সম্পর্কের প্রতীক হিসেবে নকশা

গৌরী স্প্র্যাটের ব্যক্তিগত রুচি এবং আমির খানের পছন্দ বিবেচনায় রেখেই আংটির নকশা চূড়ান্ত করা হয়েছে।

বিরল রুবি ব্যবহারের সিদ্ধান্তও ছিল পরিকল্পিত। নির্মাতাদের মতে, এটি শুধু মূল্যবান অলংকার নয়; বরং নবদম্পতির ভালোবাসা, আস্থা ও দীর্ঘদিনের সম্পর্কের প্রতীক হিসেবেই আংটিটি তৈরি করা হয়েছে।

২৫ বছরের পরিচয় থেকে নতুন জীবনের শুরু

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছর আগের। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও কয়েক বছর আগে তাঁদের আবার দেখা হয়। সেই পুরোনো বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়।

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। পরে একাধিক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের এই পর্যায়ে গৌরীর মধ্যে তিনি শান্তি, স্থিরতা ও মানসিক স্বস্তি খুঁজে পেয়েছেন।

আরো পড়ুন
পোস্ট লোড হচ্ছে...

ঘরোয়া আয়োজনেও নজর কাড়লেন নবদম্পতি

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের সমুদ্রমুখী বাসভবনে নিবন্ধনের মাধ্যমে বিয়ে করেন ৬১ বছর বয়সী আমির খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ, দুই পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। অতিথি সংখ্যা ছিল প্রায় ১৫০ জন

বিয়েতে আমির পরেছিলেন আইভরি রঙের ধুতি-পাঞ্জাবি ও একটি ব্রোচ। অন্যদিকে গৌরী পরেছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা ও বহু স্তরের হার। তবে সব সাজসজ্জা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর অনন্য বিয়ের আংটি।

পেশাগত জীবনেও ব্যস্ত আমির

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন আমির খান। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হচ্ছে ‘বাটওয়ারা ১৯৪৭’। রাজকুমার সন্তোষী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, শাবানা আজমি, প্রীতি জিনতা ও আলী ফজল। সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান এবং গানের কথা লিখেছেন জাভেদ আখতার। দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তির কথা রয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দু আংটি

বলিউডে তারকাদের বিয়েতে বিলাসবহুল অলংকার নতুন নয়। তবে বিরল প্রাকৃতিক রুবি, ৪০টি হীরা, শতাধিক কারিগরের দীর্ঘ সময়ের নিখুঁত কারুকাজ এবং ব্যক্তিগত আবেগের সমন্বয়ে তৈরি গৌরী স্প্র্যাটের এই আংটি ইতোমধ্যেই বলিউডের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিয়ের গহনায় পরিণত হয়েছে।

নিয়মিত সকল খবরের আপডেট পেতে পকেট নিউজ এর সাথে থাকুন। পকেট নিউজ — হাতের মুঠোয় সকল খবর। www.pocketnews.online

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ