📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

নেসকো (NESCO)-তে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি


সংগ্রহীত 

নেসকো (NESCO)-তে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক | পকেট নিউজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) তাদের মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সহকারী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত তথ্য:

  • পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক)।

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বি.এড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে শিক্ষা জীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

  • বয়সসীমা: ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (ইনডেক্সধারী প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর)।

  • বেতন: নেসকো পে গ্রেড-৯ অনুযায়ী মূল বেতন ৩২,০০০/- টাকা। সাথে বাড়ি ভাড়া, উৎসব বোনাস এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের নেসকোর অফিসিয়াল ক্যারিয়ার সাইট career.nesco.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

  • আবেদন শুরু: ২৬ এপ্রিল ২০২৬ (সকাল ৯:০০ টা)।

  • আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২৬ (বিকাল ৪:০০ টা)।

  • আবেদন ফি: ৫০০/- টাকা (আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে)।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ