📢 প্রতিদিনের খেলার সূচি ও লেটেস্ট খেলার খবর জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 চাকরির নিয়োগ, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন ------ || ------ 📢 এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমে ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ------ || ------ 📢 খেলা||- ফুটবল-- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ------ || ------ 📢 হরমুজ প্রণালি কবে খুলবে, অনিশ্চয়তায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম।

বিআরডিবি-তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ১০টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেবে সরকার


বিআরডিবি-তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ১০টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, পকেট নিউজ| ১০ মে, ২০২৬

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাদের রাজস্বখাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ১৮৫ জন যোগ্য প্রার্থীকে এই সুযোগ দেওয়া হবে।

কোন পদে কতজন নিয়োগ?

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম ও সংখ্যা নিচে দেওয়া হলো:

 ১. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১০ জন (গ্রেড-৯) 

২. হিসাব রক্ষণ কর্মকর্তা: ০৪ জন (গ্রেড-৯) 

৩. সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ৩০ জন (গ্রেড-১০)

 ৪. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ০২ জন (গ্রেড-১০)

 ৫. জুনিয়র ড্রাফটসম্যান: ০১ জন (গ্রেড-১৩)

 ৬. হিসাব সহকারী: ২১ জন (গ্রেড-১৪)

 ৭. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০৬ জন (গ্রেড-১৪)

 ৮. ডাটা এন্ট্রি অপারেটর: ০৫ জন (গ্রেড-১৬) 

৯. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৮ জন (গ্রেড-১৬) 

১০. মাঠ সংগঠক: ৯৮ জন (গ্রেড-১৬)

সংগৃহীত ছবি

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আলাদা, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদনের ওয়েবসাইট: http://brdb.teletalk.com.bd

  • আবেদন শুরু: ১২ মে ২০২৬, সকাল ১০:০০ টা।

  • আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৬, বিকাল ৫:০০ টা।

আবেদন ফি ও পরীক্ষা

পদভেদে আবেদন ফি (টেলিটক সার্ভিস চার্জসহ) ২২৩ টাকা থেকে ৬শ ৬৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

বিআরডিবি জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার তদ্বির বা অবৈধ লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ